ম্যানসিটিকে হারিয়ে ৮ বছরের অপেক্ষা ঘুচালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২৩, ২৩:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০৪

ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ অর্ধে ছন্দ হারিয়ে রানার্সআপ হয় তারা, সেই সুযোগে ম্যানসিটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে। এবার প্রিমিয়ার লিগে প্রথম দেখায় সেই দুঃখ কিছুটা হলেও মোচন করলো আর্সেনাল।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে ম্যানসিটিকে হারিয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ৮৬তম মিনিটের গোল গড়ে দিয়েছে পার্থক্য। আট বছর পর প্রিমিয়ার লিগে সিটিজেনদের হারানোর স্বাদ পেলো গানাররা। আগেরবার তাদের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচ জিতেছিল ২০১৫ সালে। প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে টানা ১২ ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো আর্সেনাল।

এই জয়ে চ্যাম্পিয়নদের টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেলো আর্সেনাল। শীর্ষে থাকা টটেনহ্যামের সমান ২০ পয়েন্ট তাদের। সমান ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেছনে থেকে তিনে ম্যানসিটি (১৮)।

প্রথমার্ধে সুযোগ তৈরির বিবেচনায় এগিয়ে ছিল ম্যানসিটি। আর্সেনালের ডেকলান রাইস গোললাইন থেকে তাদের একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন। অন্যদিকে স্বাগতিকরা প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে কোনও শটই রাখতে পারেনি।

বিরতির পর বদলে যায় আর্সেনাল। যদিও আক্রমণে তেমন ধার ছিল না। অন্যদিকে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা আর্লিং হাল্যান্ড পুরোটা সময় ছিলেন নিষ্প্রভ।

তাতে করে ম্যাচ ড্রর দিকে এগোতে থাকে। সেটা আর হয়নি, তিন পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মার্টিনেল্লির শট সিটি ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে কিপার এডারসনকে পরাস্ত করে জাল কাঁপায়।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী