উরুগুয়ের কাছে ব্রাজিলের হারের দিনে নেইমারের ইনজুরি

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ০৮:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:০৪

অক্টোবরটা ভালো গেলো না ব্রাজিল ও নেইমারের। ভেনেজুয়েলার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগের ম্যাচে দলের ড্রর পর সমালোচিত হন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। এবার উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল তো হারলোই, তিনি পেলেন গুরুতর চোট। 

বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন ব্রাজিল। মঙ্গলবার উরুগুয়ের মাঠে তারা হেরে গেলো ২-০ গোলে।

প্রথমার্ধেই এক গোল হজম করে ব্রাজিল। ৪২ মিনিটে ডারউইন নুনেজের ডাইভিং হেড গোলে এগিয়ে যায় প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দুই মিনিট পর বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে মাটিতে পড়ে যান নেইমার, হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। কয়েক মিনিটের প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। লিগামেন্টের ক্ষতি হয়েছে কি না জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল এগিয়ে যেতে পারতো। ৬৭ মিনিটে রদ্রিগেজের ফ্রি কিক ক্রসবারে না লাগলে সমতা ফেরাতো তারা। ৭৭ মিনিটে নুনেজের অ্যাসিস্টে তাদের আরও বড় ধাক্কা দেন নিকোলাস ডি লা ‍ক্রুজ। বেশ কাছ থেকে জাল কাঁপান তিনি।

গত সপ্তাহে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট পেয়ে গোলব্যবধানে দুইয়ে উঠেছে উরুগুয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার