একজন মানুষ হিসেবে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছি: বিশ্বনাথ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৩, ১৬:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে আগের দিন সন্ধ্যায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর মাঠেই উৎসবের এক ফাঁকে ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত ফিলিস্তিনকেও স্মরণ করেন খেলোয়াড়রা। ‘সেভ প্যালেস্টাইন’ লেখা ফিলিস্তিনের পতাকা তুলে ধরে কিছু সময়ের জন্য আনন্দে মাতেন সবাই । এই উদ্যোগের অন্যতম কারিগর ছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। মানবিক দিক বিবেচনা করেই ফিলিস্তিনের পতাকা নিজেই উঁচিয়ে ধরে উৎসবে সামিল হন।

ফিলিস্তিনের পতাকা নিয়ে জয় উদযাপন প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ রাকিব হোসেন বলেছেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ বলেছে, গোল করতে ও জিততে পারলে ওদের (ফিলিস্তিন) আমরা সমর্থন দেবো। তাই ওই পতাকা নিয়ে উদযাপন করেছি।’

আর আজ বিশ্বনাথ বাংলা ট্রিবিউনকে পেছনের গল্প বলেছেন, 'আসলে ফিলিস্তিনে যেভাবে সবাই আক্রান্ত হচ্ছে। অন্যদের সঙ্গে শিশুরাও মারা যাচ্ছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান জায়গায় দেখে মনটা কাঁদছিল। তখনই চিন্তা করেছিলাম, ম্যাচের পর তাদের জন্য কিছু একটা করবো। গ্যালারিতে তাদের পতাকা দেখেছিলাম। ম্যাচশেষে তাদের একজনের কাছ থেকে নিয়ে নিজেই তা তুলে ধরেছিলাম। আমার সঙ্গে সবাই সমান উৎসাতে সহমর্মিতা জানানোর চেষ্টা করেছে।'

এরপরই বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার বলেছেন, ‘আসলে এই জায়গায় একজন মানুষ হিসেবে সহমর্মিতা জানানোর চেষ্টা করেছি।  এমন সমস্যা অন্য ধর্মের হলেও আমি তাই করতাম। এটা হয়তো ওদের জন্য কিছুই নয়। তবে আমাদের তো এর চেয়ে বেশি কিছু করা কঠিন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি