লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের, লাগবে সার্জারি

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১২:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১২:১৫

ইনজুরির সঙ্গে নেইমারের সখ্যটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বার বার এমন সব চোট পাচ্ছেন যার ফলে লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সর্বশেষ উরুগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে বাম হাঁটুতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ঘটেছে এই অঘটন। ৪৪ মিনিটে বল দখলের চেষ্টায় প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় বাজেভাবে পড়ে যান নেইমার। তখন তাকে বাম হাঁটু ধরে থাকতে দেখা গেছে। অবস্থা বেশি ভালো না হওয়া স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ওই মুহূর্তে তাকে কাঁদতেও দেখা গেছে।  

জানা গেছে ৩১ বছর বয়সীকে পুরোপুরি সুস্থ হতে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেডিক্যাল স্টাফের বরাতে ইএসপিএন জানিয়েছে, নেইমার হয়তো আট মাস পর খেলার মতো অবস্থায় ফিরতে পারেন। ফিরতে পারেন কোপা আমেরিকাতেও। 

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমারকে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। তারিখ এখনও নির্ধারিত হয়নি। ব্রাজিলের জাতীয় দলের মেডিক্যাল বিভাগ চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে এবং আল হিলাল তাকে সেরে তুলতে একসঙ্গে কাজ করে যাচ্ছে।’

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি