আর্জেন্টিনার কোচ ও তিন ব্রাজিলিয়ানে আবাহনীর ভরসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৩, ১৮:২০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:২০

২০০৭ সালের পর আবারও আবাহনী লিমিটেডের ডাগআউটে দেখা যাবে আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। এছাড়া মাঠের খেলাতে স্থানীয় ফুটবলার ছাড়াও ইরান, নাইজেরিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ তিন ব্রাজিলিয়ানে ভরসা রেখেছে আবাহনী লিমিটেড।

একসময় বসুন্ধরা কিংসে খেলা কুশলি মিডফিল্ডার জোনাথন ফের্নান্দেজকে এবার আকাশী-নীল জার্সিতে দেখা যাবে। 

দলবদলের শেষ দিন আবাহনী ফের্নান্দেজ ছাড়াও আরও পাঁচ  বিদেশিকে চূড়ান্ত করেছে।  এএফসি কাপ খেলা ত্রিনিদাদের স্টুয়ার্ট কর্নেলিয়াস আছে।

যোগ হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দো ও ব্রুনো রোচাহ। সর্বশেষ ভিয়েতনাম  লিগে খেলেছেন ওয়াশিংটন।  আর রোচাহ ব্রাজিলিয়ান লিগে। এ ছাড়া মিলাদ শেখ ও এমেকা ওগবাহ আছেন।

আবাহনী জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে এবার মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া, গোলরক্ষক শহীদুল আলম, রবিউল হাসানকে নিয়েছে। এর মধ্যে রবিউল প্রথমবার। বাকিরা পুরোনো।

এবারের মৌসুমে সব দলই নিবন্ধন সম্পন্ন করেছে। শুধু নবাগত গোপালগঞ্জ এসসি ছাড়া। এই মৌসুমে খেলতেই অপারগতা প্রকাশ করেছ। ১০ দল নিয়েই হবে পুরো মৌসুমের খেলা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট