বাংলাদেশি কিংসলের জায়গা হলো না কোথাও!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৮:১৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৮:১৫

অনেক আশা নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন এলিটা কিংসলে। নাইজেরিয়ান বংশোদ্ভুত কিংসলের স্বপ্ন পূরণ হয় এই বছর সেশেলসের বিপক্ষে খেলে। এরপর থেকে লাল সবুজ দল থেকে দূরেই রয়েছেন তিনি। এবার তো পারফরম্যান্সের কারণে প্রিমিয়ার লিগেও খেলা হচ্ছে না। কোনও দলই কিংসলেকে নিবন্ধন করেনি।

গত লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন ৩৩ বছর বয়সী কিংসলে। ১৪ ম্যাচে ৮ গোল করে স্থানীয়দের মধ্যে শীর্ষেও ছিলেন। তবে আগের চেয়ে তার পারফরম্যান্স নিম্নমুখী।

কিংসলে বর্তমানে মায়ের অসুস্থতার জন্য নাইজেরিয়ায় আছেন। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে শুধু বলেছেন, ‘বাংলাদেশের ক্লাবে খেলা নিয়ে আমি কিছুই জানি না। কারও সঙ্গে যোগাযোগ হয়নি। এই মুহূর্তে আমি আমার অসুস্থ মায়ের পাশে রয়েছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

আবাহনী লিমিটেডের ম্যানেজার নজরুল ইসলাম বলেছেন, ‘কিংসলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তাই এবার দলে রাখা হয়নি। ও এবার কোনও দলেই খেলছে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের