চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ০০:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০০:৫৬

চ্যাম্পিয়নস লিগে নিজেদের অবস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে শাখতার দোনেৎস্ককে।

প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় বার্সা। ম্যাচ ঘড়ির এক ঘণ্টা পার হতে শাখতার একটি গোল শোধ দিয়েছিল। কিন্তু বার্সার ৩ পযেন্ট পাওয়অর পথে তা বাধা হতে পারেনি।

৮ মিনিটে ওরিওল রোমেউ বক্সের প্রান্তে বল দখল করেন। তার বাড়ানো বল ফারমিন লোপেজ লক্ষ্যে রেখেছিলেন। কিন্তু তার শট দারুণভাবে ঠেকিযে দেন শাখতার গোলকিপার দিমিত্রি রিজনিক। ২৫ মিনিটে হোয়াও কানসেলোর নিচু শট সহজেই রুখে দেন তিনি। 

দুটি সুযোগ কাজে লাগাতে না পারলেও আধঘণ্টার মধ্যে লিড নেয় বার্সা। ২৮ মিনিটে ইকে গুন্ডোগানের বাড়ানো বলে ফারমিনের শক্তিশালী শট দূরের পোস্টে আঘাত করে। বল ফিরে এলে ফেরান তোরেস ডানপায়ের শটে গোলমুখ খোলেন। তবে সঙ্গে সঙ্গে সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করতে পারেননি তিনি। রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর চেকে গোলের রায় দেন তিনি।

বিরতির আগেই স্কোর ২-০ করে স্বাগতিকরা। ৩৬ মিনিটে ফেরানের বাড়ানো পাস ধরে ফারমিন জোরালো শট নেন। এবার পোস্টের ভেতরে বল আঘাত করে জাল কাঁপায়।

আরেকবার বার্সা শাখতারের জালে বল জড়ালেও গোল হয়নি। ৫৯ মিনিটে কানসেলোর থ্রু বল থেকে প্রতিপক্ষের রক্ষণ চিড়ে ফেরান লক্ষ্যভেদ করেন। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। এর তিন মিনিট পর দ্বিতীয়ার্ধে সুডাকোভ একটি গোল শোধ দেন। শেষ পর্যন্ত লিড ধরে রেখে বার্সা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতলো বার্সা। ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি