ব্রাজিল দলে ১৭ বছর বয়সী ‘বিস্ময় বালক’

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৩, ১১:৪২আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৫০

বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরুর পর হোঁচট খেয়েছে ব্রাজিল। ঘুরে দাঁড়ানোর আশায় আসন্ন বাছাই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে রয়েছে চমক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচজন। হাঁটুর সার্জারির কারণে টপ স্কোরার নেইমার ছিটকে গেছেন। 

নতুনরা হলেন- দগলাস লুইজ, পেপে, হোয়াও পেদ্রো, পাউলিনহো ও এন্দ্রিক। তাদের মধ্যে বিস্ময় বালক এন্দ্রিক ১৮ পূরণ হলেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। এতদিন খেলেছেন ব্রাজিলীয় ক্লাব পালমেইরাসে। দলটির হয়ে শেষ দুই ম্যাচে করেছেন তিন গোল।

এন্দ্রিকের মাঝে সম্ভাবনা দেখছেন ব্রাজিল কোচ দিনিজ। তার কথায়, ‘গ্রেটদের মতো প্রতিভাবান হওয়ার সম্ভাবনা আছে তার মাঝে।’

এই মাসেই বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৬ নভেম্বর তাদের আতিথ্য দেবে কলম্বিয়া। পাঁচদিন পর ঘরের মাঠে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

বাছাইয়ের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭। সোমবার ব্রাজিলের ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আগামী বছর ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে তারা। 

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)

ডিফেন্ডার: ব্রেমের (জুভেন্টাস), গাব্রিয়েল (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি),নিনো (ফ্লুমিনেন্স), এমেরসন রয়্যাল (টটেনহ্যাম), কার্লোস অগাস্তো (ইন্টার মিলান), রেনান লোদি (অলিম্পিক মার্শেই)  

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়েলিনতন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), গাব্রিয়েল জেসুস (আর্সেনাল), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), হোয়াও পেদ্রো (ব্রাইটন), পাউলিনহো (অ্যাতলেতিকো মিনেইরো), পেপে (পোর্তো) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম