চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত হার বার্সার

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৭

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিত করতে একটি পয়েন্ট প্রয়োজন ছিল বার্সেলোনার। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। কিন্তু তিন ম্যাচ জেতা দলটি অপ্রত্যাশিত হার দেখেছে শাখতার দোনেৎস্কের কাছে। লা লিগা চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে অপেক্ষায় রেখে দিয়েছে ইউক্রেনিয়ান জায়ান্টরা।     

ম্যাচটায় বেশ কিছু পরিবর্তন এনেছিলেন জাভি। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। কিন্তু শাখতারের গোছানো রক্ষণের সামনে পেরে উঠেনি। লক্ষ্যে ছিল মাত্র একটি শট! ৪০ মিনিটে ইউক্রেনিয়ান ক্লাবটির হয়ে চমক দেখান সিকান। 

বিপরীতে বার্সা প্রতিপক্ষ গোলকিপারকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি। ৬০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আনতে ৪টি পরিবর্তনও আনেন জাভি। তার পরেও শাখতারের দৃঢ়তায় গোলের দেখা পাননি তারা। 

অপর দিকে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কে হারিয়েছে এসি মিলান। ফরাসি জায়ান্টদের ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষেও উঠেছে তারা। ৯ মিনিটে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন সাবেক এসি মিলান ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। যদিও অগ্রগামিতা টিকে ছিল মাত্র ৩ মিনিট। ১২ মিনিটে স্কোর ১-১ করেছেন লেয়াও। বিরতির পর শক্তিশালী হেডে জয়সূচক গোলটি করেছেন মিলান স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী