নিলামে উঠছে মেসির ৬টি বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ০৯:২৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৩৫

নিলামে উঠছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি। বিশ্বকাপে যে ৬টি জার্সি তিনি পরেছিলেন, তার সবগুলোই নিলামে তোলা হবে। নিলামের কাজটি করবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলামঘর সোথেবি। 

মেসির নেতৃত্বেই কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নিলামে থাকছে মেসির ফাইনালে পরা জার্সিটিও। 

ধারণা করা হচ্ছে, মেসির জার্সিগুলো থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে। এখন পর্যন্ত কোনও ফুটবলারের পরা জার্সি সর্বোচ্চ নিলামে বিক্রি হয়েছে আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার। তার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। 

সোথেবি জানিয়েছে, ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর নিলাম চলাকালে তাদের সদর দফতর নিউ ইয়র্কে মেসির জার্সিগুলো বিনামূল্যে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।  

সোথেবি আরও জানিয়েছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ইউনিসকাস প্রকল্পে দান করা হবে। প্রকল্পটি আবার লিও মেসি ফাউন্ডেশনের সহযোগিতায় বার্সেলোনায় একটি শিশু হাসপাতাল পরিচালনা করছে। যারা মূলত বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি