মেসির আর্জেন্টিনার সামনে নিজেদের খেলাটা খেলতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৩:৪২আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৩:৫৩

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। লাতিন অঞ্চলের দুই জায়ান্ট সেই চাহিদা পূরণ করতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে। কাল বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

রিও ডি জেনেইরোতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে ব্যাক টু ব্যাক পরাজয়ের হতাশা নিয়ে। তার ওপর চোটের কারণে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে ভুগতেও হচ্ছে ভীষণ। তবু চ্যাম্পিয়ন মেসির সামনে সাম্বার ছন্দ ধরে রাখতে চান সেলেসাওদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ, ‘এমন বড় মাপের খেলোয়াড় সামনে থাকায় সেজন্য চুপ করে বসে থাকা যাবে না। তার সৃষ্টিশীল সামর্থ্যের সামনে আমাদের সেই সমন্বয়টা করে নিজেদের খেলাটা খেলতে হবে।’

দিনিজ ভালো করেই জানেন মেসি একাই কতটা পার্থক্য গড়ে দিতে পারেন। তাই মেসিকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে তাদের, ‘অবশ্যই মেসির মতো একজনকে সামলানো ব্যতিক্রম ব্যাপার। সেজন্য ভাবনা কাজ করবেই। তার মতো একজন খেলোয়াড়ের থাকলে অবশ্যই ভাবা লাগবে।’

সর্বশেষ তিন ম্যাচেই নিজেদের ছায়া হয়েছিল ব্রাজিল। জয়হীন ছিল তিনটিতে। তাতে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে তারা। সর্বশেষ কলম্বিয়ার কাছেই হেরেছে ২-১ গোলে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে তীব্র চাপের মুখে তারা।

মেসিরা ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তার পরেও জমজমাট ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছেন দিনিজ। ভক্তরা অবশ্য দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধের অপেক্ষায়। দিনিজের মতে, ‘আশা করবো যেন ভালো খেলতে পারি। সমর্থকরাও যেন দলের জন্য দারুণ পরিবেশ তৈরিতে খেলায় অবদান রাখতে পারে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি