নিউক্যাসেলে বিধ্বস্ত চেলসি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ২৩:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২৩:২৯

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছিল নিউক্যাসেল ইউনাইটেড। নতুন মৌসুমে ব্লুদের পাত্তাই দিলো না তারা। শনিবার ঘরের মাঠে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসিকে।

ইনজুরির কারণে প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকা আলেক্সান্ডার আইজ্যাক দারুণ প্রত্যাবর্তন করেন। ১৩তম মিনিটে তিনি লিড এনে দেন নিউক্যাসেলকে। ১০ মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে রহিম স্টার্লিং ফ্রিকিক গোলে সমতা ফেরান।

নিউক্যাসেল অধিনায়ক জামাল লাসকেল্লেস এক ঘণ্টার মাথায় হেড করে তার দলের ব্যবধান বাড়ান। এক মিনিট পর বক্সের প্রান্তে স্বদেশী ব্রাজিলিয়ান থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে স্কোর ৩-১ করেন জোয়েলিংটন।

চেলসির ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ হয়ে যায় ৭৪ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে। ১০ মিনিট পর গর্ডন স্বাগতিকদের হয়ে চতুর্থ গোল করেন।

এই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে গেছে নিউক্যাসেল। চেলসি ১৬ পয়েন্ট নিয়ে দশম। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী