নতুন ইতিহাস গড়তে পারবেন রবিনিয়ো-মোরসালিনরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫

বছর চারেক আগে আবাহনী লিমিটেড প্রথমবারের মতো এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে পেরেছিল। এবার বসুন্ধরা কিংসের সামনে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি। প্রথমবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে গ্রুপের শেষ ম্যাচে ওডিশার বিপক্ষে কিংসের দরকার অন্তত ১ পয়েন্ট। ওডিশার মাঠে সেই ম্যাচে হার এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে রবিনিয়ো-মোরসালিনদের কিংস। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় হবে এই লড়াই। 

এর আগে ঢাকার মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ওডিশাকে ৩-২ গোলে হারায় অস্কার ব্রুজনের দল। পাঁচ ম্যাচে কিংসের পয়েন্ট ১০ আর ওড়িশার ৯। কালকের ম্যাচ খেলতে গিয়ে কিংসকে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিলম্বিত ফ্লাইট থেকে শুরু করে হোটেল সমস্যা তো ছিলই। এর আগে ভিসা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। এরপরও নতুন ইতিহাস গড়ার সংকল্প ব্রুজনের শিষ্যদের।

আজ রবিবার সংবাদ সম্মেলনে কিংসের স্প্যানিশ কোচ নানান সমস্যা তুলে ধরলেও আশার কথা শুনিয়েছেন, ‘এটা দুই দলের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। দুই দলই আক্রমণাত্নক খেলে থাকে। কোনও দলই সময় নষ্ট করতে চাইবে না। দুই দল একে অন্যের সম্পর্কে জানে। তাই আমরা চেষ্টা করবো ম্যাচটা জিততে। আমাদের ড্রয়ের জন্য না খেলে তিন পয়েন্টের জন্য মাঠে নামতে হবে। জয়ের মানসিকতা নিয়েই খেলতে হবে।'

কোচের মতো একই সুরে কথা বলছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো। চোট কাটিয়ে খেলার অপেক্ষায় দলের বড় তারকা, 'এই প্রথমবার আমরা সবদিক দিয়ে ভালো অবস্থানে আছি। আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে হবে।  বাছাই পর্ব পেরোতে হবে। সব খেলোয়াড় একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কাজটা কঠিন। তবে তা করতে হবে দেশ, ক্লাব ও সমর্থকদের জন্য।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি