ড্র করা লিভারপুলের প্রশংসায় ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:০৭

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে আগের দুই দেখায় বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একবার ৪-০; সর্বশেষ বার তো ব্যবধানটা ছিল ৭-০! গতকাল সেই ধারায় ম্যানইউ ছেদ টানতে পেরেছে। নিজেরা কোনও গোল না পেলেও স্কোর করতে দেয়নি স্বাগতিকদের। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ড্র করার পরেও লিভারপুল কোচ ক্লপ মনে করছেন, ৭-০ গোলে জেতা ম্যাচটা থেকে ড্র করা ম্যাচে বেশি আধিপত্য বিস্তার করে খেলেছে তার শিষ্যরা।

ম্যাচের পরিসংখ্যান অবশ্য তেমন তথ্যই দিচ্ছে। ইউনাইটেডের বিপক্ষে ৩৪টি শট তৈরি করেছে লিভারপুল। বিপরীতে ইউনাইটেডের শট ছিল মাত্র ৬টি। কর্নারের বেলাতেও ছিল লিভারপুলের আধিপত্য ১২টি! সেখানে টেন হাগের শিষ্যরা একটি কর্নারও আদায় করতে পারেনি। অবশ্য এত আধিপত্যের পরেও কোনও গোল পায়নি লিভারপুল। ড্র করায় আর্সেনালকে সরিয়ে শীর্ষে যাওয়ার সুযোগটিও হারিয়েছে। এখন অ্যানফিল্ডে শনিবার এক পয়েন্টের ব্যবধান নিয়ে গানারদের মুখোমুখি হতে হবে।

ম্যাচের পর তার পরেও সন্তুষ্টি ঝরেছে ক্লপের কণ্ঠে, ‘ম্যানইউর বিপক্ষে এমন আধিপত্য কবে দেখেছি মনে করতে পারছি না। এমনকি ৭-০ গোলে জেতা ম্যাচটি থেকেও ছেলেরা বেশি আক্রমণাত্মক ছিল।’

ক্লপের মতে এমন ম্যাচই আশা করেন তিনি। তাহলে প্রতিপক্ষের চাপ সৃষ্টি করা সহজ হয়, ‘এই ধরনের ম্যাচ প্রত্যাশা করেছিলাম। এভাবে খেললে প্রতিপক্ষের নিজের অর্ধ থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। তবে ইউনাইটেডকেও দেখা গেছে খুব আবেগ নিয়ে ডিফেন্ড করতে।’

/এফআইআর/   
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম