অন্তর্বর্তী কোচকে ছাঁটাই করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক 
০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪০

অন্তর্বর্তী হলেও এক বছরের চুক্তিতে ব্রাজিলের কোচ হয়েছিলেন ফার্নান্দো দিনিজ। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে মেয়াদের আগেই তাকে ছাঁটাই করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 

দিনিজের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে খেলা ৬ ম্যাচে ৩ পরাজয় ও আর একটি ড্র দেখেছে ব্রাজিল। জয় ছিল মাত্র দুটি। 

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ফেডারেশন প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেজ দিনিজকে জানিয়েছেন, স্থায়ী কোচ দিয়েই দলকে এগিয়ে নিতে চান তারা। 

গত জুলাইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারপ্রাপ্ত কোচ হন দিনিজ। এই সময়ে তারা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে আলোচনা করে যাচ্ছিল। কিন্তু গত সপ্তাহে আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদে থাকার ব্যাপারে চুক্তি করেছেন। আনচেলত্তি রাজি না হওয়ায় এখন স্থায়ী ভিত্তিতে নতুন কোচ নিয়োগ দিতে চাইছেন ব্রাজিল ফুটবল প্রধান। 

ব্রাজিল সুপ্রিম কোর্টের রায়ে রদ্রিগেজ ফেডারেশন প্রধান হিসেবে ফেরার একদিন পরই দিনিজকে ছাঁটাই করা করা হলো। অথচ ৭ ডিসেম্বর নির্বাচনে দুর্নীতির দায়ে রিও ডি জেনেইরোর একটি কোর্টের রায়ে রদ্রিগেজ ও তার সব কর্মকর্তাদের ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।   

/এফআইআর/  
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী