কোয়ার্টার ফাইনালে সাদা-কালোরা

অভিষেকেই আলফাজের মোহামেডানকে সৌরভের গোল উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:১৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:১৯

মোহামেডানে অন্যতম ভরসার নাম সুলেমানে দিয়াবাতে। মালির এই স্ট্রাইকারের সঙ্গে আজ উদীয়মান তরুণ সৌরভ দেওয়ানকে একাদশে নামিয়ে অনেকটা ঝুঁকি নিয়েছিলেন আলফাজ আহমেদ। ভেস্তে যায়নি তার কৌশল। সৌরভ ও জাফর ইকবালের লক্ষ্যভেদে ফেডারেশন কাপে সাদা-কালোরা ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তিনটি গোলই এসেছে বিরতির পর। প্রথমার্ধে মোহামেডানকে আটকে রাখলেও বিরতির পর আর পারেনি ব্রাদার্স ইউনিয়ন।

৬৬ মিনিটে প্রথম গোলের নেপথ্যে দিয়াবাতের অবদান। তারই কাটব্যাকে স্ট্রাইকার সৌরভের দারুণ ফিনিশিংয়ে মোহামেডান ১-০ গোলে এগিয়ে গেছে। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যদিও। তিন মিনিট পর ম্যাচে সমতায় ফেরায় ব্রাদার্স। উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক ট্রেড মার্ক ফ্রি-কিকে সাদা-কালো সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিলেন।

ম্যাচটা তখনও ছিল ভারসাম্যে। জয়সূচক গোলের জন্য খেলছিল সাদা-কালো শিবির। ৮৫ মিনিটে সতীর্থের ক্রসে ফরোয়ার্ড জাফর ইকবাল দারুণ গোল করে তাদের জয় নিশ্চিত করেছেন। তাতে ‘বি’ গ্রুপ থেকে আবাহনী ও মোহামেডান দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে। ওই ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ সেরা ও রানার্সআপ কারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
৯০ বছরে মোহামেডান, হচ্ছে ইউরোপীয় আদলের ফ্যান ক্লাব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী