বার্সায় মেসির চুক্তির ন্যাপকিন পেপার উঠছে নিলামে 

স্পোর্টস ডেস্ক  
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৩

ট্রায়ালে ১৩ বছরের এক বিস্ময় বালককে দেখে অভিভূত হয়েছিল বার্সেলোনা। সেই বিস্ময় বালক আর কেউ নন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। তখন স্প্যানিশ জায়ান্টরা তাকে দলে ভেড়াতে প্রাথমিক চুক্তিটি করেছিল ন্যাপকিন পেপারে। গুরুত্ব বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক দলিল। মেসি-বার্সা চুক্তির সেই দলিলটি এবার নিলামে তুলতে যাচ্ছে ব্রিটিশ অকশন হাউজ বোনহামস।  

মার্চে হতে যাওয়া এই নিলামের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকার বেশি।

নেপকিনে চুক্তিটি হয়েছিল ২০০০ সালে। তখন বার্সার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস মেসির বাবা হোর্হে মেসি ও তাদের অ্যাজেন্ট হোরাসিও গ্যাগিওলিওর সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছিলেন। পরে তো এই মেসি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

নেপকিন পেপারে চুক্তির মুহূর্তটিকেও বলা যায় গল্পের মতোন। স্প্যানিশ ক্লাবে মেসির প্রাথমিক ট্রায়ালের পর সেভাবে সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার বাবা। সেসবের জবাব দিতেই মেসি সিনিয়রসহ পরিবারকে লাঞ্চের আমন্ত্রণ জানান রেক্সাস। তার পর তো সেই ঐতিহাসিক চুক্তিটা হয়েছে সেখানেই।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি