একমাস পর মাঠে ফিরে ফাইনালে রোনালদোর হার

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪

ক্রিস্টিয়ানো রোনালদোর পেশীর সমস্যার কারণে গত মাসে আল নাসর তাদের প্রাক মৌসুমের চীন সফর বাতিল করেছিল। একমাস পর পর্তুগাল ফরোয়ার্ড সৌদি আরব ক্লাবের জার্সি পরলেন। কিন্তু তার ফেরাটা সুখকর হলো না। রিয়াদ সিজন কাপে বৃহস্পতিবারের ফাইনালে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল।

গত ৩০ ডিসেম্বর আল তাওনের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলের জয়ে সবশেষ ম্যাচ খেলেন রোনালদো। চীন সফর বাতিলের পর ১ ফেব্রুয়ারি বহুল আকাঙ্ক্ষিত ইন্টার মায়ামি ম্যাচেও ছিলেন না তিনি। ওই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হতে পারেননি সিআরসেভেন। তার দল জেতে ৬-০ গোলে।

গত সোমবার ৩৯তম জন্মদিন পালন করা রোনালদো এই সপ্তাহে আল নাসরের টিম ট্রেনিংয়ে যোগ দেন। বৃহস্পতিবার মাঠেও নামেন। কিন্তু সার্গেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারির গোলে হেরে যায় আল নাসর।

সৌদি প্রো লিগে বর্তমানে আল নাসর দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচ শেষে শীর্ষ দল আল হিলালের চেয়ে সাত পয়েন্ট পেছনে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম