মেসির অষ্টম ব্যালন ডি’অরও বার্সেলোনা জাদুঘরে

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

নিজের দ্বিতীয় বাড়ি স্পেন ছেড়ে চলে এলেও লিওনেল মেসির প্রাণ পড়ে আছে সেখানেই। প্রায় দুই দশকের বার্সেলোনা ক্যারিয়ারকে আপন করে নিয়েছেন, কাতালান ক্লাবকে রেখেছেন হৃদয়ের মণিকোঠায়। যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে এসে পাওয়া অষ্টম ব্যালন ডি’অরও তাই দিয়ে দিলেন বার্সেলোনা জাদুঘরকে।

গত বছর মায়ামির হয়ে লিগস কাপ জিতে সবচেয়ে রেকর্ড ৪৪তম ট্রফি হাতে নেন মেসি। লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত পুরস্কারের তালিকাও লম্বা। সবগুলো বাসায় একসঙ্গে রাখার জায়গা নেই। সেক্ষেত্রে বার্সা সহযোগিতার হাত বাড়ালো।

মেসির জেতা আগের সাতটি ব্যালন ডি’অরও কাতালান ক্লাবের অফিসিয়াল জাদুঘরে। এবার আট নম্বরটিও সেই পথে, এমনটাই জানিয়েছে ই-নোটিসিয়েস।

মেসি এর আগে বলেছিলেন, ‘আমি যা কিছু জিতেছি, সবগুলো বার্সেলোনায়, সেগুলো জাদুঘরে। ব্যালন ডি’অর, গোল্ডেন বুট, সব।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি