আবাসিক ভবনে আগুনের ঘটনায় স্থগিত লা লিগার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২

স্পেনের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে স্থগিত হয়ে গেছে লা লিগার একটি ম্যাচ। শুক্রবার এমনটা জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। 

শনিবার স্প্যানিশ লিগে ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা কথা ছিল ভ্যালেন্সিয়া-গ্রানাডার। যার স্বাগতিক ছিল গ্রানাডার কারমেনেস স্টেডিয়াম। কিন্তু অগ্নিকাণ্ডে বহু হতাহত হওয়ায় ভ্যালেন্সিয়া ম্যাচটা পেছানোর অনুরোধ করেছে। ঘোষণা করা হয়েছে তিনদিনের শোক। বিবিসির সর্বশেষ  প্রতিবেদনে বলা হয়েছে, সেখান থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।    

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যাম্পনার পাড়ার একটি ১৪ তলা ভবনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তারপর সেই আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়ে। অনেকে ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

মর্মান্তিক এই ঘটনায় মাসব্যাপী ফালাস ফেস্টিভ্যাল কিংবা আগুন উৎসবের সূচনাও স্থগিত করেছে ভ্যালেন্সিয়া। সেখানকার মানুষ তাদের ধর্মগুরর সম্মানে রাস্তায় বড় বড় কাগজের তৈরি মূর্তিকে আগুনে পুড়িয়ে ঐতিহ্যবাহী এই উৎসব পালন করে থাকে। 

লিগে ৩৬ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া টেবিলের আট নম্বরে অবস্থান করছে। 

/এফআইআর/    
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি