নতুন বিতর্কে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০

অশ্লীল অঙ্গভঙ্গির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর নামটা বহুবার এসেছে। সৌদি প্রো লিগে সর্বশেষ আল শাবাবের বিপক্ষেও এমনটা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। 

৩-২ গোলে জেতা ওই ম্যাচে শুরুর গোলটাই ছিল পর্তুগিজ তারকার। ওই ম্যাচ শেষে তাকে উদ্দেশ্য করে স্বাগতিক দর্শকরা ‘মেসি মেসি’ স্লোগান দিলে জবাবটা অশ্লীল অঙ্গভঙ্গিতে দিয়েছেন তিনি। তার পর থেকেই ভীষণ সমালোচিত হচ্ছেন। শোনা যাচ্ছে, ওই ঘটনায় শাস্তিও পেতে যাচ্ছেন সিআরসেভেন। 

সৌদি মিডিয়ার বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ওই ঘটনায় রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে! গুণতে হবে জরিমানাও। যেহেতু বছরে ২২২ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন, তাতে জরিমানাটা তার জন্য সমস্যা হবে না। তবে নিষেধাজ্ঞার শাস্তিটা তার দলের জন্য হবে বড় ধাক্কার! নিষিদ্ধ হলে বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগের ম্যাচ মিস করবেন তিনি। খেলা হবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালেও! 

রোনালদো একই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন গত বছরের এপ্রিলে। তখন সমালোচনার মুখে পড়লেও শাস্তি এড়িয়ে যেতে পেরেছিলেন তিনি।   

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি