বাংলাদেশ দলে তিন নতুন মুখ, ফিরেছেন জিকো ও তপু

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮

গুঞ্জনটাই সত্যি হলো। বিশ্বকাপ বাছাইয়ে ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য আজ বুধবার বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেই দলে তিন নতুন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। স্ট্রাইকার রাব্বী হোসেন রাহুল, ডিফেন্ডার তাজ উদ্দিন ও কানাডা প্রবাসী মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানি হলেন কোচের নতুন তুরুপের তাস!

ব্রাদার্সের তরুণ স্ট্রাইকার রাব্বী এবার প্রিমিয়ার লিগে ৫ গোল করে আলোচনায় চলে এসেছেন। কেড়েছেন সবার দৃষ্টি। ক্রিকেটার বাবা সৈয়দ হালিম শাহের ছেলে কিরমানি এবার পুলিশ দলে খেলে গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। তার খেলার ধরনও কাবরেরাকে আকৃষ্ট করেছে। আর সাদ উদ্দিনের ভাই তাজও ডিফেন্ডার পজিশনে শেখ জামালের হয়ে ভালোই খেলছেন। এবার দুই ভাই মিলে পেলেন একাদশে খেলার সুযোগ।

এছাড়া ২৮ সদস্যের দলে সুযোগ পাওয়া অন্য সবার বাংলাদেশের প্রাথমিক কিংবা চূড়ান্ত দলে থাকার অভিজ্ঞতা রয়েছে। তবে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার ফরোয়ার্ড শেখ মোরসালিন ও ডিফেন্ডার তারিক কাজী চোটের কারণে ছিটকে গেছেন।

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কাটিয়ে খেলায় ফিরে আসা গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণ অবশ্য আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া এক বছর আগে প্রাথমিক দলে ডাক পাওয়া ফরোয়ার্ড মোহামেডানের শাহরিয়ার ইমনও সুযোগ পেয়েছেন।  

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফজু হাসান প্রীতম। 

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তাজ উদ্দিন, তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি ও জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার রিমন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে হঠাৎ অস্থিরতা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে হঠাৎ অস্থিরতা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
নেক্রোফিলিয়া: মৃত্যুর পরেও যখন ধর্ষণের শিকার হচ্ছেন নারী
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী