শিরোপার পথে আরেকটু এগোলো রিয়াল 

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৪, ০৯:৩৫আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:৫৫

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল অবনমন শঙ্কায় থাকা সেল্টা ভিগো। তাদের পেয়ে দাপটই দেখিয়েছে লস ব্লাঙ্কোস। সেল্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেছে তারা।  

প্রথমার্ধে ভীষণ ক্ষুরধার ছিল রিয়ালের পারফরম্যান্স। তবে তিনটি গোল-ই হয়েছে দ্বিতীয়ার্ধে! ২১ মিনিটে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান আন্তোনিও রুদিগার। লুকা মদরিচের কর্নার থেকে হেড করেছেন তিনি। ৮৮ মিনিটে ভিনির ক্রস নিজেদের জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করতে অবদান রাখেন সেল্টা ডিফেন্ডার ডমিনগেজ। স্টপেজ টাইমে স্কোর ৪-০ করেছেন শেষের দিকে বদলি নামা গুলের।

নিষেধাজ্ঞার কারণে জুড বেলিংহ্যাম না থাকলেও আক্রমণের নেতৃত্ব দিয়েছেন ভিনি। তার গোলের প্রথম সুযোগটি ব্লক করে দিয়েছিলেন সেল্টা কিপার গুয়াইতা। বিরতির পর স্বাগতিকরা ছন্দহীন থাকলেও সফরকারীরা সেটার সুযোগ নিতে পারেনি। শেষ ১১ মিনিটে তিন গোল করে ছিনিয়ে নেয় ম্যাচ। তার আগে গোলের সুযোগ মিস করেছেন রদ্রিগো ও ব্রাহিম দিয়াজ।  

রিয়াল মাদ্রিদ ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুতও করেছে তারা। 
দুইয়ে থাকা জিরোনার চেয়ে এগিয়ে আছে ৭ পয়েন্টে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ১-১ ড্র করায় আপাতত শীর্ষেই থাকছে আর্সেনাল। দুই দলের কেউ জিতলে শীর্ষে ওঠার সুযোগ ছিল। সেটি হয়নি যদিও। পয়েন্ট ভাগাভাগি করেছে। সিটি ২৩ মিনিটে স্টোন্সের গোলে এগিয়ে গিয়েছিল। বিরতির পর ৫০ মিনিটে তাদের সমতায় ফেরান ম্যাক অ্যালিস্টার। পেনাল্টি থেকে গোল করে স্কোর ১-১ করেছেন তিনি। 

/এফআইআর/        
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম