সুদানের বিপক্ষে জামালদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ১১:০৪আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:০৪

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন সৌদি আরবে। তায়েফ শহরে অনুশীলনের পাশাপাশি আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে রবিবার রাতে প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে জামাল ভূঁইয়ারা।

ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল জানা যায়নি। তবে বাংলাদেশের দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে৷ র‌্যাঙ্কিংয়ের ১২৭ নম্বরে থাকা সুদানকে রুখে দেওয়া মোটেও ছোটখাট বিষয় নয়। শিষ্যদের পারফরম্যান্সে তাই সন্তুষ্ট বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা, ‘ফলাফল কোনও বিষয় না এই ধরনের ম্যাচে। আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটাই ছিল মূল বিষয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আমরা সঠিক পথেই রয়েছি৷’

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য হাভিয়ের কাবরেরা ২৮ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন৷ গতকালের ম্যাচে ২৫ জন খেলোয়াড়কে পরখ করেছেন। নতুনদেরও দেখেছেন। কোচ এই প্রসঙ্গে বলেছেন, ‘২৪-২৫ জন খেলার সুযোগ পেয়েছে। সবাই ভালো পারফরম্যান্সই করেছে৷’

সোমবার বাংলাদেশ দলের অনুশীলন নেই। বৃহস্পতিবার সুদানের বিপক্ষে আরেকটি প্রস্ততি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে দুই দিন অনুশীলন করবে রাকিব হোসেন - আনিসুর রহমান জিকোরা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী