কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৮

হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে লিওনেল মেসি। সব কিছু ঠিক থাকলে শনিবার মাঠে ফিরতে পারেন তিনি। এদিন মেজর লিগ সকারে কলোরাডো র‌্যাপিডসকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

মেসি সেই মার্চের ১৩ তারিখের পর খেলার মধ্যে নেই। সেদিন চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ৫০ মিনিট খেলে চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তার পর খেলার সুযোগ হয়নি আন্তর্জাতিক বিরতিতেও। বুধবার চ্যাম্পিয়ন্স কাপে মেক্সিকান পাওয়ার মন্টেরেরি বিপক্ষে খেলার জন্য বিবেচিত করা হয়েছিল তাকে। কিন্তু ম্যাচটাতে মেসি খেলতে নামেননি। সেই ম্যাচ ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তার পর মায়ামি শুক্রবার নিশ্চিত করেছে যে, মেসি শনিবার মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে ফিরতে পারেন। ক্লাব কর্তৃক প্রকাশিত স্কোয়াডে মেসির নামটি রাখা হয়েছে। সেখানে এই কথাটিও লেখা, ‘সে ফিরেছে...।’

নাম থাকলেও এখন দেখার বিষয় ম্যাচটায় মেসি কোন ভূমিকায় খেলতে নামবেন। ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস এর আগে জানিয়েছেন, মেসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ‘প্রতিদিনই সে আরও ভালো অবস্থায় ফিরছে। এখন আমরা দেখবো সে আজ কেমন বোধ করে। তার পর শনিবার তাকে নিয়ে সিদ্ধান্ত নেবো।’

মোরালেস জানিয়েছেন, শনিবারের ম্যাচটায় অবশ্যই প্রাধান্য দিবেন তারা। তবে বুধবার মন্টেরেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগটা তাদের মাথায় বেশি করে থাকবে, ‘আমরা প্রথমে দেখবো মেসি অনুশীলনে কেমন করে। যদি ভালো করে তাহলে নিশ্চিত টাটা তাকে শনিবারের জন্য বিবেচনায় নিবেন। সেটা হোক ১০, ১৫ অথবা ৪৫ মিনিট। আমরা তাকে মাঠে পেতে চাইবো।’

/এফআইআর/        
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি