চ্যাম্পিয়নস লিগ

অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯

প্যারিস সেন্ট জার্মেই স্পেনে লিখছিল ঘুরে দাঁড়ানোর গল্প। ঠিক একই সময়ে সিগন্যাল ইদুনা পার্কে অদম্য বরুসিয়া ডর্টমুন্ডও যেন তাদের সঙ্গে যোগ দিলো। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসা দলটি উঠে গেলো সেমিফাইনালে! মঙ্গলবার ঘরের মাঠে দ্বিতীয় লেগ তারা জিতেছে ৪-২ গোলে।

দুই লেগে ৫-৪ গোলের অগ্রগামিতায় মাদ্রিদ ক্লাবকে হটিয়ে ১১ বছর পর শেষ চারে পা রাখলো ডর্টমুন্ড। সবশেষ ২০১৩ সালে সেমিফাইনালে খেলেছিল তারা, উঠেছিল ফাইনালেও। চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে যায় তারা।

আরেকটি সেমিফাইনালে খেলতে শুরুতেই মাদ্রিদের জালে বল জড়ানোর বিকল্প ছিল না ডর্টমুন্ডের সামনে। দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা দুই গোলে এগিয়ে যায়। ৩৪ মিনিটে ম্যাট হামেলসের পাস ধরে জুলিয়ান ব্র্যান্ডট জাল কাঁপালে দুই লেগের অগ্রগামিতায় সমতা আসে।

পাঁচ মিনিট পর কোয়ার্টার ফাইনালে লিড নেয় ডর্টমুন্ড। ইয়ান মাটসেন বাঁ দিক থেকে কাট করে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বিরতিতে তিনটি পরিবর্তন আনেন দলে। তার প্রভাব ভালোভাবে পড়েছে। ডর্টমুন্ড ডিফেন্ডার হামেলস ৪৯তম মিনিটে আত্মঘাতী গোল করেন। বদলি নামা অ্যাঞ্জেল কোরেয়া ৬৪তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে মাদ্রিদ ক্লাবকে লিড এনে দেন। 

তবে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ ৭১তম মিনিটে স্যাবিটাইজারের ক্রসে চমৎকার হেডে স্কোর ৪-৪ করেন। 

ডর্টমুন্ড ভক্তরা গোলটি উদযাপন করে সিটে বসার আগেই আরেকবার গোলের উল্লাসে মাতেন। ৭৪তম মিনিটে বক্সের প্রান্ত থেকে জালে বল জড়িয়ে দর্শকদের উন্মাদনায় ভাসান স্যাবিটাইজার।

আগামী ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে স্বাগত জানাবে ডর্টমুন্ড। তারপর প্যারিসে তারা খেলবে ৭ মে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের