এফএ কাপের সূচি নিয়ে ক্ষোভ ঝরলো গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১৬:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৬:১৪

চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছালেও ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের ক্ষোভের কারণ চ্যাম্পিয়নস লিগ খেলার দুই দিনের মধ্যেই মাঠে নামতে হওয়ায়!

গত বুধবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে শুটআউটে হেরেই বিদায় নিতে হয়েছে তাদের। যেখানে ১২০ মিনিটের লড়াইয়েও স্কোরলাইন ছিল ৪-৪! দুই দিনের বিরতি দিয়ে আবার খেলতে নামায় গার্দিওলা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আজকে খেলতে নামাটা পুরোপুরি অগ্রহণযোগ্য। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবলে এটা অসম্ভব ব্যাপার। মোটেও স্বাভাবিক নয়।’

টানা খেলায় ক্লান্তিজনিত অবসাদে আর্লিং হাল্যান্ডকেও এফএ কাপে খেলায়নি সিটি। খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা উল্লেখ করে সিটি কোচ বলেছেন, ‘আমি জানি এফএ কাপের জন্য এই দেশটার অবস্থান আলাদা। কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্যের কথাতো ভাবতে হবে। জানি না কিভাবে আমরা আজ সামলে নিয়েছি।’

যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটিকে মাঝের সপ্তাহে খেলতে হয়নি। তাই তাদের অপর সেমিফাইনালের ম্যাচটি শনিবার কেন রাখা হয়নি- এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘আমরা কেন রবিবারে খেললাম না? চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কভেন্ট্রিকে কিন্তু মাঝের সপ্তাহে খেলতে হয়নি।’ 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ 
শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট হামের দিকে তাকিয়ে গার্দিওলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি