ভারত থেকে সাজা শেষে দেশে ফিরলেন ৮ নারী

বেনাপোল প্রতিনিধি
২০ মে ২০২৪, ২২:৩৫আপডেট : ২০ মে ২০২৪, ২২:৩৫

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৮ নারী বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার (২০ মে) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন মিনা বেগম, শিউলি বেগম, লিপি খাতুন, সুকজান বেগম, নাজমা খাতুন, ঝুমা, মনি ও ফারহান বেগম। এদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এরা দেশের সাতক্ষীরা, নড়াইল, নওগাঁ, খুলনা, মাদারীপুর ও নরসিংদী জেলার বাসিন্দা।

সুকজান বেগম জানান, সংসারে অভাব অনটনের কারণে আয়-রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাই শহরে যায়। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। আড়াই বছর পর সোমবার দেশে ফিরলেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ট্রাভেল পারমিটে ফেরত আসা ৮ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
চাকরির প্রলোভনে কম্বোডিয়ার সাইবার প্রতারণা-চক্রে বাংলাদেশিরা
কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত