চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ২১:০৮আপডেট : ০৩ জুন ২০২৪, ২১:০৮

তিন বছরে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র। গত শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনাল জয়ে গোলও করেছেন তিনি। রিয়াল মাদ্রিদকে ১৫তম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্বীকৃতি পেয়ে গেলেন। সোমবার উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল তাকে এই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে।

ভিনিসিয়ুস এই মৌসুমে ছয় গোল করেছেন এবং বানিয়ে দিয়েছেন পাঁচটি। ওয়েম্বলির ফাইনালে ২-০ গোলের জয়ে দ্বিতীয়বার জাল কাঁপান তিনি।

ম্যাচ শেষে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘এই ক্লাবের সঙ্গে আরেকটি চাম্পিয়নস লিগ জিততে পেরে আমি খুব খুশি। এটা আমার কাছে অনেক কিছু।’

এদিকে মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন ভিনিসিয়ুসের সতীর্থ জুড বেলিংহ্যাম। ট্রফি জয়ের পর ইংল্যান্ডের ২০ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘এই ধরনের ম্যাচগুলোতে খেলার স্বপ্ন আমি সবসময় দেখেছি। ভাষায় প্রকাশ করা কঠিন। আমার জীবনের সেরা রাত এটি।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি