জোড়া গোলে ইউরোর প্রস্তুতি সারলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ০৯:৫২আপডেট : ১২ জুন ২০২৪, ০৯:৫২

দুর্দান্ত জয়ে ইউরোর প্রস্তুতি শেষ করেছে পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়ায় আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। 

ভাবা হচ্ছে, হয়তো জাতীয় দলের হয়ে ঘরের মাঠে এটাই ছিল রোনালদোর শেষ ম্যাচ। তাই ম্যাচটা স্মরণীয় করে রাখলেন তিনি। শুরুতে স্বাগতিকরা অগ্রগামিতা নেয় ১৮ মিনিটে। ছোট কর্নার থেকে পাওয়া বলে জালে বল পাঠান জোয়াও ফেলিক্স। চার মিনিট বাদেই নিজের উপস্থিতির জানান দেন রোনালদো। ফ্রি কিক থেকে শট নিলে বলটা গিয়ে আঘাত করে দূরের পোস্টে। ৩৯ বছর বয়সী অবশ্য দ্বিতীয়ার্ধে আর কোনও ভুল করেননি। ৫০ মিনিটে বাম পায়ের অসাধারণ নৈপুণ্যে স্কোর ২-০ করেছেন। ঘণ্টা খানেকের মাথায় দ্বিতীয় গোলটিও পেয়ে যান তিনি। তাতে ২০৭ ম্যাচে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ১৩০।

অনেক দিন ধরেই গুঞ্জন, বয়স হয়ে যাওয়ায় ২০০৪ সালে প্রথম ইউরো ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়া রোনালদো হয়তো এবারের আসরটি খেলে অবসর নেবেন। কিন্তু সতীর্থ রুবেন নেভেসের কথায় মিলেছে ভিন্ন ইঙ্গিত। তার মতে, রোনালদোর এখনও ভূমিকা রয়েছে দলে, ‘অভূতপূর্ব। তার সঙ্গে খেলার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আরও দুটি গোল করেছে। ইউরোর প্রস্তুতিটা সে ভালো মতোই সেরে নিয়েছে। তাই প্রত্যাশাটা থাকবে অনেক উঁচুতে।’

নেভেস বলেছেন, দলটা এখনও পর্তুগিজ যুবরাজের ওপর নির্ভরশীল, ‘আমরা জানি জাতীয় দলকে সাহায্য করতে সে দুইশতভাগ দেবে। আরও গোল পেতে অবশ্যই আমরা তার ওপর নির্ভর করি।’

‘এফ’ গ্রুপে ১৯ জুন পর্তুগাল তাদের ইউরো মিশন শুরু করবে। প্রতিপক্ষ চেকপ্রজাতন্ত্র। তার পর মুখোমুখি হবে তুরস্ক ও জর্জিয়ার। 

/এফআইআর/          
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের