আবার কোপা জেতা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করবো: মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪, ১৮:০৭আপডেট : ১৫ জুন ২০২৪, ১৮:০৭

২০২১ সালে ব্রাজিলকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছিল প্রথম ট্রফি। পরের বছর তো জীবনের সেরা অর্জনের দেখা পান তিনি। ৩৬ বছর পর তার নেতৃত্বে বিশ্বকাপের ট্রফি খরা কাটায় আলবিসেলেস্তেরা। কিন্তু সাফল্যের ক্ষুধা এখনও কমেনি। চলতি মাসে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য মেসির। তবে কাজটা কঠিন হবে স্বীকার করলেন।

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে আর্জেন্টিনা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। মহাদেশীয় শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচেই জিতে প্রস্তুতি সেরেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আত্মবিশ্বাস নিয়েই মূল মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।

গুয়াতেমালার বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে মেসি ও লাউতারো মার্তিনেজ করেছেন জোড়া গোল। যদিও চার মিনিটের মধ্যে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা।

মেসি ম্যাচ শেষে বললেন, ‘আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করে যাচ্ছি। এখনও আমরা শিরোপা জিততে চাই। এটা কঠিন হবে, কারণ খেলাগুলো কঠিন হতে যাচ্ছে। আবার কোপা জেতা কঠিন হবে, কিন্তু আমরা আবার চেষ্টা করবো।’

মার্তিনেজ বলেছেন, ‘আমরা শিরোপায় চোখ রাখছি, আমরা সবকিছুর জন্য লড়ছি। ২০২১ সালে যখন কোপা আমেরিকা শেষ হলো এবং বিশ্বকাপ শেষ হলো, তখন আমরা বলেছি যে কোপা আমেরিকা শুরু করতে সম্ভাব্য সেরা উপায়ে নিজেদের প্রস্তুত করবো। আশা করি শেষটা আনন্দের হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী