‘ভিন্ন মানসিকতা’ নিয়ে ক্লাব বিশ্বকাপে মেসি

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৫:১১আপডেট : ১৪ জুন ২০২৫, ১৫:১১

বার্সেলোনার হয়ে ক্লাব বিশ্বকাপে তিনটি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। চতুর্থবার এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এবার ভিন্ন জার্সি, ভিন্ন ক্লাব। তাই আগের চেয়ে এবার প্রত্যাশাও বদলে গেছে। 

ফুটবল ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জয়ের মিশনে মেসি ক্লাব বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছেন। আগামীকাল বাংলাদেশ সময় সকালে আল আহলির মুখোমুখি হচ্ছে তার দল ইন্টার মায়ামি।

৩২ দল নিয়ে প্রথমবার গড়াতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। রয়েছে গ্রুপ পর্ব ও নকআউট রাউন্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর এটি। ক্লাব বিশ্বকাপের অভিজ্ঞতা ও প্রত্যাশা নিয়ে মেসি বললেন, ‘এটা সুন্দর টুর্নামেন্ট। এখানে অংশ নেওয়া এবং খেলা রোমাঞ্চকর। তবে অন্যদলগুলোর সঙ্গে যে মানসিকতা নিয়ে খেলেছি, তার চেয়ে এবারের মানসিকতা ভিন্ন। এখনও আমি প্রাণশক্তিতে ভরপুর, আশাবাদীও। সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আমি, অবশ্যই ভালো পারফর্ম করতে চাই।’

২০০৯, ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। তবে সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি তাদেরকে। এবার ম্যানসিটি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো ইউরোপিয়ান পরাশক্তি আছে। এবারের আসরের মাহাত্ম্য নিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক বললেন, ‘এটা দক্ষিণ আমেরিকান দল ও সারা বিশ্বের ক্লাবগুলোর জন্য ইউরোপিয়ান শক্তির মুখোমুখি হওয়ার দারুণ সুযোগ, যাদের রয়েছে সেরা সব খেলোয়াড়। এটা হবে বিশেষ অভিজ্ঞতা, অংশ নেওয়া খেলোয়াড় ও স্টেডিয়ামে আগত ভক্ত উভয়ের জন্যই।’

মায়ামি তাদের গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ১৯ ও ২৩ জুন যথাক্রমে পোর্তো ও পালমেইরাসের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী