বেলজিয়ামকে হারিয়ে স্লোভাকিয়ার চমক, রোমানিয়ার বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ০০:৫৬আপডেট : ১৮ জুন ২০২৪, ০০:৫৬

ইউরো চ্যাম্পিয়নশিপে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। আসরের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। স্লোভাকিয়া ম্যাচ জিতেছে ১-০ গোলের ব্যবধানে। এর আগে ই গ্রুপে ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়েছে রোমানিয়া।

জার্মানির স্টুটগার্টে সোমবার বেলজিয়াম বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও গোল পায়নি। লুকাকু-কেভিন ডি ব্রুইনা গোলের সুযোগ নষ্ট করে দলকে জয় বঞ্চিত করেছেন।

যদিও রোমেলু লুকাকু দুইবার জালের দেখা পেলেও ভিএআরে দুইবারই তা বাতিল হয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়। বরং বেলজিয়ানদের ভুলে স্লোভাকিয়া ম্যাচ শুরুর ৭ মিনিটে গোল করে এগিয়ে যায়। ইভান শারাঞ্জ কঠিন কোন থেকে জাল কাঁপিয়ে সবাইকে অবাক করে দেন।

ম্যাচের একটি দৃশ্যে স্লোভাকিয়ার খেলোয়াড়রা

গোল শোধে বেলজিয়াম পুরো ম্যাচে ৫ বার লক্ষ্যে শট নিলেও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার দিয়ে তাদের ইউরো শুরু হলো।

এর আগের ম্যাচে ই গ্রুপে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম বড় টুর্নামেন্টে খেলতে আসা ইউক্রেন সুবিধা করতে পারেনি।

রোমানিয়া ৩-০ গোলে জিতেছে ইউক্রেনের বিপক্ষে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের গোল তিনটি এসেছে নিকোলাই স্তানচু, রাজভান মারিন ও দেনিস দ্রাগাসের কাছ থেকে।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের