ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ১৮:৫৫আপডেট : ২১ জুন ২০২৪, ১৮:৫৬

নেদারল্যান্ডস ও ফ্রান্স, দুই দলই ইউরো শুরু করেছে জয় দিয়ে। তবে অতটা প্রভাব খাটিয়ে জিততে পারেনি তারা। হারতে হারতে পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ডাচরা। আর স্নায়ু ধরে রেখে আত্মঘাতী গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে ফ্রান্স। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লাইপজিগে হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, অবশ্যই চোখ শেষ ষোলোতে। ‘ডি’ গ্রুপের শীর্ষস্থানও অনেকটা নিশ্চিত হয়ে যাবে এই ম্যাচ শেষে।

নেদারল্যান্ডসের জন্য স্বস্তির খবর হিসেবে উঁকি দিচ্ছে কিলিয়ান এমবাপ্পের নাকের ইনজুরি। প্রথম ম্যাচে ফরাসি অধিনায়কের নাক ভেঙে গেছে। সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলনে তাকে দেখা গেলেও  তার খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। 

এমবাপ্পে ছিটকে গেলে নেদারল্যান্ডসন নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ফেলবে। কারণ তাদের বিপক্ষে পাঁচ ম্যাচে ছয় গোল করেছেন ফরাসি স্ট্রাইকার, যা কোনও একটি দেশের বিপক্ষে তার সর্বোচ্চ।

যদিও অস্ট্রিয়ার বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে। লক্ষ্যে চারটি শট নিয়েও গোল পাননি। ইউরো ক্যারিয়ারে সব মিলিয়ে ১৮ বার গোলে শট নিয়েছেন, ১৯৮০ সালের পর থেকে ফ্রান্সের কোনও খেলোয়াড়ের যা রেকর্ড।

সুরক্ষামূলক মাস্ক পরেছেন এমবাপ্পে

অবশ্য এমবাপ্পে খেলবেন কি খেলবেন না সেই ভাবনায় বুঁদ হয়ে নেই ডাচরা, জানালেন কোচ রোনাল্ড কোম্যান, ‘দেশম ভালো জানবে এমবাপ্পে খেলবে কি খেলবে না। আমাদের অপেক্ষা করতে হবে। ফ্রান্স এতটাই শক্তিশালী দল যে এমবাপ্পে না খেললেও তারা ভালো খেলবে। আমার পুরো মনোযোগ কেবল আমাদের দলের ওপর এবং নিজেদের সেরা প্রস্তুতির দিকে। এমবাপ্পে থাকবে কি থাকবে না তার ওপর সবকিছু নির্ভর করছে না।’

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এমবাপ্পেকে শুরুর একাদশে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে। তবে তিনি আত্মবিশ্বাসী, এই তারকা স্ট্রাইকারের স্থলাভিষিক্ত যে হবেন, তিনিও নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো কিছু করে দেখাবেন। 

পরিসংখ্যান কিন্তু নেদারল্যান্ডসকে ফ্রান্সের চেয়ে এগিয়ে রাখছে। ইউরোতে দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ সালের কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে ফরাসি বিজয় লাভ করলেও নেদারল্যান্ডস ২০০০ ও ২০০৮ সালে গ্রুপ পর্বের দুটি ম্যাচই জিতেছে।

অবশ্য নিকট অতীতের লড়াই ফ্রান্সকে ফেভারিটের মর্যাদা দিচ্ছে। সব প্রতিযোগিতা মিলে শেষ আটবারের দেখায় ডাচদের বিপক্ষে ফ্রান্স জিতেছে সাতটি। ২০১৮ সালের নভেম্বরে নেশনস লিগে ২-০ গোলে হার ছিল ব্যতিক্রম।

পরিসংখ্যান বলছে ম্যাচের ফল বের হবেই। দুই দলের আগের ৩০ বারের দেখায় কেবল চার ম্যাচে ড্র হয়েছিল। ১৫ বার জিতেছে ফ্রান্স, ১১ বার নেদারল্যান্ডস।    

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী