সামনে পর্তুগাল, নকআউটের স্বপ্ন দেখছে তুরস্ক  

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ১৫:২৩আপডেট : ২২ জুন ২০২৪, ১৫:২৩

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা আজ আবার মাঠে নামছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্টপেজ টাইমের গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে তাদের। আজ রাত ১০টায় তুরস্কের বিপক্ষে দ্বিতীয় জয় নিশ্চিত হলেই ইউরোর নকআউট নিশ্চিত তাদের। 

চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে শেষ দিকে জয়সূচক গোলটি করেছিলেন ফ্রান্সিসকো কনসেইসাও। ওই ম্যাচে ফরোয়ার্ড ডিয়েগো জোতারও একটি গোল অফসাইডে বাদ পড়ে। লিপজিগে সেদিনে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। তুরস্ক ম্যাচের আগে তিনি বলেছেন, ‘চেক প্রজাতন্ত্রের চেয়ে তুরস্কের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে তারা ব্যতিক্রম ম্যাচ উপহার দিতে চাইবে।’

তুরস্ক অবশ্য পর্তুগালকে হারানোর স্বপ্ন দেখছে। কারণ সেটি করতে পারলেই মিলবে শেষ ষোলোর টিকিট। তার ওপর জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান টুর্নামেন্টে এবারই প্রথম গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে তারা। সর্বশেষ তিন আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় এবার তারা সুযোগ হাতছাড়া করতে চায় না।    দলটির কোচ ভিনসেনজো মন্তেলা বলেছেন, ‘প্রথমবার জয়ে শুরু করেছি। তার ওপর শেষ তিন ইউরোতে গ্রুপ পর্ব পার করতে পারিনি। গতবার তো পয়েন্টও পাইনি। এবারের লক্ষ্যই ছিল প্রথম ম্যাচ জয়, সেটা পেরেছি। এখন আমাদের স্বপ্ন পরের ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা।’

দুই দলের লড়াইয়ে পর্তুগালের পাল্লাই ভারি। ৯ ম্যাচের ৭টিতেই জয় তাদের। তুরস্ক জিতেছে দুটি। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে। তাতে পর্তুগাল জিতেছে ৩-১ ব্যবধানে। তুরস্ক অবশ্য পর্তুগালকে ২০১২ সালের পর আর হারাতে পারেনি। এবার কি পারবে ভাগ্য বদলাতে?

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের