পানামাকে বিধ্বস্ত করে শুরু উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, ১০:৩৬আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:০৯

কোপা আমেরিকায় যৌথভাবে রেকর্ড ১৫তম বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। চলতি আসরে ফ্লোরিডায় পানামাকে প্রথম ম্যাচেই ৩-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে যুক্তরাষ্ট্রের পর সমান তিন পয়েন্ট পেয়েছে উরুগুয়েও।    

মার্সেলো বিয়েলসার উরুগুয়ে শুরুর গতিময়তার পুরস্কার পায় ১৬ মিনিটে। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জাল কাঁপান আরাউহো। বিরতির পর ভয়ডরহীন মন্ত্রে ম্যাচে ফেরার চেষ্টা করে পানামা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেসব হাতছাড়ায় ম্যাচ ফেরা হয়নি। ৫২ মিনিটে লক্ষ্যের বাইরে দিয়ে শট নেন হোসে ফাহারদো। উরুগুয়ে গোলকিপার সের্হিও রোচেতের পরীক্ষা নেন হোসে রদ্রিগেজও। যদিও লাভ হয়নি তাতে।   

উরুগয়েও সমানভাবে সুযোগ হাতছাড়া করেছে। শেষ দিকে জমে ওঠা ম্যাচে তার পর ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন নুনেজ। ৯০+১ মিনিটে তার পর সেট পিস থেকে মাথা উঁচিয়ে স্কোর ৩-০ করেছেন ভিনা। যদিও তার তিন মিনিট পর সান্ত্বনাসূচ একটি গোল শোধ দেয় পানামা। গোলটি করেছেন মাইকেল আমির মুরিলো।

উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ স্কোরার সুয়ারেজ এদিন বদলির তালিকায় থাকলেও অব্যবহৃত থেকেছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের