শেষ ষোলো নিশ্চিত করতে রাতে নামছে ইতালি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, ১৬:২০আপডেট : ২৪ জুন ২০২৪, ১৬:২০

ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এই আসরে আজ গ্রুপ পর্বেই বিদায় হতে পারে ইতালির। গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার রাত ১টায় তাদের সামনে ক্রোয়েশিয়া। আজ্জুরিরা হার এড়াতে পারলে গ্রুপ রানার্স হয়ে শেষ ষোলোর টিকিট কাটবে।ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন-২। 

ইতালির মতো ক্রোয়েশিয়াও গ্রুপ পর্বে ছিটকে যেতে চাইবে না। সেটি করতে হলে আজ্জুরিদের হারানোর পাশাপাশি দেখতে হবে স্পেন যেন আলবেনিয়ার কাছে না হারে। ড্র হলে তখন ক্রোয়াটরা ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে। চতুর্থ সেরা তৃতীয়স্থান অর্জনকারী দল হতে হলে বাকি ম্যাচের ফলগুলোও পক্ষে আসা লাগবে।   

‘বি’ গ্রুপ থেকে স্পেন এরই মধ্যে শেষ ষেলো নিশ্চিত করেছে। যদি ইতালি আজ হেরে যায় এবং স্পেনের বিপক্ষে আলবেনিয়া অঘটনের জন্ম দেয়। তাহলে বিদায় ঘণ্টা বেজে যাবে চ্যাম্পিয়নদের।   তবে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তির বিশ্বাস স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার অভিজ্ঞতা এই লড়াইয়ে কাজে দেবে তাদের, ‘স্পেনের কাছে হেরে যাওয়ার পর এখন দেখতে চাই আমরা ভুল থেকে কী শিখেছি। যদিও হারটা ছিল খুবই যন্ত্রণাদায়ক। যেভাবে পরিকল্পনা করেছি, সেটা কাজে আসেনি।’

২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এখন পর্যন্ত নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি। স্পেনের কাছে হারের পর আলবেনিয়ার সঙ্গে ড্র করেছে। ইতালির বিপক্ষে কঠিন পরীক্ষার আগে তাদের ভাবনায় রক্ষণ। এখন পর্যন্ত ৫টি গোল হজম করেছে। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ তাই বলেছেন, ‘আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি গোলও হজম করিনি। কাতারে একটি গোল হজম করেছি। অথচ ইউরোয় ৫টি! প্রতিটি বিপজ্জনক আক্রমণ আমাদের জাল কাঁপিয়েছে। আমাদের কৌশল বদলাতে হবে। ইতালির বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বিষয়গুলো শুধরে নিতে হবে। ফলে এই ম্যাচ জিততেই হবে। নাহলে বাড়ি ফিরতে হবে।’

বড় টুর্নামেন্টে ইতালি-ক্রোয়েশিয়া তৃতীয়বার মুখোমুখি হচ্ছে। সবগুলোই গ্রুপ পর্বে। ২০০২ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ২-১ গোলে জিতেছে। ২০১২ ইউরোতে অবশ্য দুই দলের লড়াই ড্র হয়েছে ১-১ গোলে।           

 

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী