পাঁচ গোলের থ্রিলারে ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪, ০০:০৪আপডেট : ২৬ জুন ২০২৪, ০০:৩৪

মাঠে নামার আগেই গ্রুপ থেকে ফ্রান্স ও নেদারল্যান্ডসের শেষ ষোলো নিশ্চিত হয়েছিল। ‘ডি’ গ্রুপে আগের ম্যাচে দারুণ জয়ে পোল্যান্ডের বিদায় নিশ্চিত করেছিল অস্ট্রিয়া। হয় জয়, নয়তো ড্র- তাহলেই শেষ ষোলো, এই সমীকরণ নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল তারা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রবল যুদ্ধ শেষে বিজয়ের হাসি হাসলো অস্ট্রিয়ানরা, পাঁচ গোলের থ্রিলার জিতে তারা হলো গ্রুপ চ্যাম্পিয়ন। ইউরো ইতিহাসে চতুর্থবার খেলতে নেমে এনিয়ে টানা দ্বিতীয়বার শেষ ষোলো নিশ্চিত করলো অস্ট্রিয়া।

গোল পাল্টা গোলে দুই দলের লড়াই জমে উঠেছিল। ষষ্ঠ মিনিটে নেদারল্যান্ডসের ডোনিয়েল মালেন আত্মঘাতী গোলে এগিয়ে দেন অস্ট্রিয়ানদের। 

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ফিরেই গোল শোধ দেয় ডাচরা। কোডি গাকপো ৪৭ মিনিটে স্কোর ১-১ করেন।

ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা ছুঁইছুঁই করতেই রোমানো শুমিডের গোলে ফের অস্ট্রিয়া লিড নেয়।

৫৯ মিনিটে আবার পিছিয়ে পড়া ডাচরা সমতা ফেরাতে সফল হয়। মেম্ফিস ডিপে ৭৫ মিনিটে গোল শোধ দেন। পাঁচ মিনিট পর ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্সেল স্যাবিটাইজারের বাঁ পায়ের রকেট গতির কোনাকুনি শট জালে জড়ালে জয়ের আনন্দে মাতে তারা।

এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হলো অস্ট্রিয়া। তারা লড়বে ‘এফ’ গ্রুপের রানার্সআপকে। 

পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা ফ্রান্স ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ। তারা শেষ ষোলোতে খেলবে ‘ই’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। 

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী