বলিভিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে এক পা উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪, ০৯:২০আপডেট : ২৮ জুন ২০২৪, ১৫:৪৯

পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় দাপুটে শুরু হয়েছিল উরুগুয়ের। দ্বিতীয় ম্যাচে তারা আরও বিধ্বংসী। শুক্রবার মেটলাইফ স্টেডিয়ামে বলিভিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে ১৫ বারের সাবেক চ্যাম্পিয়নরা।

২০১১ সালে শেষবার কোপায় শিরোপা জেতা উরুগুয়ে এবার ফেভারিটদের কাতারে আছে। প্রথম দুই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে সেই ইঙ্গিত দিলো তারা। 

প্রথমার্ধে বলিভিয়ানদের জালে দুইবার বল পাঠায় উরুগুয়ে। ৮মিনিটে ম্যানইউর তরুণ তারকা ফাকুন্দো পেলিস্ত্রি নিচু হেডে গোলপোস্টের খুব কাছ থেকে গোল করেন। 

২১তম মিনিটে ডারউইন নুনেজ করেন দলের দ্বিতীয় গোল। জাতীয় দলের হয়ে টানা সপ্তম ম্যাচে গোল করলেন লিভারপুল তারকা। এই আসরে দুই গোল করে গোল্ডেন বুটের দৌড়েও যুক্ত হলেন তিনি।

দ্বিতীয়ার্ধে শুরু হয় উরুগুয়ের গোলবন্যা। মার্সেলো বিয়েলসার দল সব দিক থেকে দাপট দেখিয়ে আদায় করে নেয় আরও তিন গোল।

৭৬ মিনিটে ম্যাক্সি আরাউহো বলিভিয়ান গোলকিপারের শরীরের নিচ দিয়ে জাল কাঁপান। পাঁচ মিনিট পর রিয়াল মাদ্রিদ সুপারস্টার ফেদেরিকো ভালভের্দে চতুর্থ গোল করে বলিভিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন। জর্জিয়ান দি আরাস্কায়েতার ক্রস থেকে রদ্রিগো বেন্তানকুরের হেডে ৮৯তম মিনিটে পঞ্চম গোলের দেখা পায় উরুগুয়ে।

ম্যাচটি হেরে বলিভিয়া টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। টিকে থাকতে আগামী সোমবার পানামার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। 

এদিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে যোগ দিয়েছে পানামা। গোলব্যবধান বাড়িয়ে আমেরিকানদের টপকে গ্রুপ রানার্সআপ হতে শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পানামাকে। উরুগুয়ে শেষ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই ম্যাচে হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তারা, হারলেও গোল ব্যবধানে অনেক বেশি এগিয়ে থেকে পরের পর্বে খেলবে দলটি। 

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী