জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাবকে ফিফার শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ২০:২৮আপডেট : ২৮ জুন ২০২৪, ২০:৫৮

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়ো থেকে জামাল ভূঁইয়াকে পারিশ্রমিক না দেওয়া প্রসঙ্গে ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে বড় পরিসরে রায় এসেছিল। ব্রাজিলিয়ান বিচারক আন্দ্রে দোস সান্তোস মেগাল সোল দা মায়োকে সব মিলিয়ে ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার বাংলাদেশি মিডফিল্ডারের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯০ লাখ ২৯৮০ টাকার সমান। কিন্তু আর্জেন্টিনার ক্লাব সেই টাকা পরিশোধ তো করেনি, কোনও ধরনের যোগাযোগও করেনি। তাই ফিফা থেকে ২৭ জুন সেই ক্লাবকে আন্তর্জাতিক খেলোয়াড় দলবদলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

ফিফার হেড অব জুডিসিয়াল বডির জুলিয়ান ডিয়াক্সের প্রেরিত চিঠিতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে ক্লাবটির ওপর স্থানীয় দলবদলেও নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে। 

৮ মে ফিফার ট্রাইব্যুনালের কাছে এমন রায়ের পর আর্জেন্টাইন ক্লাবটি ১০ দিন সময় পেয়েছিল আপিল করার। আর্থিক বিষয়গুলো পরবর্তী ৪৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছিল। তা না করায় জামালের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ফিফার জুডিসিয়াল কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। 

এখন জামালের পারিশ্রমিক ক্লাব থেকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ফিফার ফান্ড থেকে পেতে পারেন তিনি টাকাগুলো। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী