ইংল্যান্ডকে প্রেরণা জুগিয়েছে ১৯৬৬ বিশ্বকাপের ভিডিও 

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ১৪:৩৭আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৪:৩৭

ইউরোর শেষ ষোলোয় হারের মুখে ছিল ইংল্যান্ড। পরে নাটকীয় এক প্রত্যাবর্তনে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচের পর ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, অবিশ্বাস্য সেই জয়ের পেছনের গল্প। আসলে ১৯৬৬ সালের বিশ্বকাপ ক্যাম্পেইনের একটি ভিডিও হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামদের প্রেরণা হিসেবে কাজ করেছে।

খেলার ২৫ মিনিটেই ইভান শ্রানজের গোলে পিছিয়ে পড়েছিল থ্রি লায়ন্স। তার পর তো জয়ের আশাতেই ছিল স্লোভাকিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইংলিশদের সমতায় ফেরান জুড বেলিংহাম। তাতে ম্যাচটা চলে যায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই হ্যারি কেইন স্কোর ২-১ করে জয়ের সব আয়োজন সম্পন্ন করেছেন। শেষ পর্যন্ত রক্ষণ আগলে রেখে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের দল। 

ম্যাচের পর নাটকীয় জয়ের পেছনের প্রেরণার গল্পটা তুলে ধরেন ইংল্যান্ড কোচ। তিনি জানান টুর্নামেন্টের আগে সেন্ট জর্জেস পার্কে শিষ্যদের একটি ভিডিও দেখিয়েছিলেন। যে ভিডিওতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জেতা দলের প্রতিটি সদস্যের গুরুত্ব সম্পর্কে তুলে ধরা হয়েছে, ‘আমরা ১৯৬৬ বিশ্বকাপের একটা ভিডিও ছেলেদের দেখিয়েছিলাম। তাতে ফাইনালের আগ পর্যন্ত দলটির কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। যেখানে জিওফ হার্স্ট, যে কিনা কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত খেলেনি এবং শেষ আটে তার হ্যাটট্রিকেই দল পশ্চিম জার্মানিকে হারিয়েছে। তার মতো এমন যারা খেলেছিল, প্রত্যেকে যার যার ভূমিকা গুরত্বের সঙ্গে রেখেছিল। সেই গুরুত্বটাই শিষ্যদের বোঝানো হয়েছে’

তিনি আরও বলেছেন, ‘আমরা আসলে ওই দলটার মূল্যকে উপযুক্ত স্বীকৃতি দিতে চেয়েছি, ওই মুহূর্তগুলো স্মরণ করতে চেয়েছি। কারণ, এগুলোই আসলে টুর্নামেন্ট বিজয়ী দলের একটা অংশ। এখনও আমাদের অনেক দূর যেতে হবে।’

/এফআইআর/   
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের