যুক্তরাষ্ট্রের বিদায়, উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পানামা

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৪, ০৯:৩০আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৫৮

কোপা আমেরিকায় গ্রুপ পর্বেই ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। কানসাস সিটিতে তাদের ১-০ গোলে হারিয়ে বিদায় দিয়েছে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। 

একই সময় গ্রুপ ‘সি’ এর অন্য ম্যাচে পানামা-বলিভিয়া ম্যাচটিও গড়িয়েছে। সেখানে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে পানামা। অথচ যুক্তরাষ্ট্র উরুগুয়েকে হারাতে পারলেই নিশ্চিত ছিল শেষ আট। 

সর্বশেষ ম্যাচে পানামার কাছে অপ্রত্যাশিত ২-১ গোলের হারের পর উরুগুয়ের বিপক্ষে পানামার সম পর্যায়ের কিংবা তাদের চেয়ে ভালো ফলাফল করতে হতো। সেটা তো হয়নি। উল্টো নিজেদের ফুটবল ইতিহাসে বাজে নজির গড়েছে। আয়োজক হয়ে এই প্রথমবার গ্রুপ পর্বেই তারা বিদায় নিয়েছে। নিজেদের আয়োজন করা আগের আসরে যুক্তরাষ্ট্র সেমিফাইনাল খেলেছে। 
 
ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬৬ মিনিটে। মাথিয়াস ওলিভেরার গোলটি জয় নির্ধারণ করলেও এই গোল নিয়ে ছিল বিতর্ক। অফসাইড হয়েছে কিনা সেটি দীর্ঘক্ষণ ভার রিভিউতে দেখার পরই গোলটির বৈধতা মিলেছে। তার পরেও মাঠে গোলটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

এই ম্যাচে স্বাগতিকরা টিম উইয়াহকে ছাড়াই মাঠে নেমেছিল। কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি। প্রথমার্ধে তো ইনজুরির ধাক্কাও খেতে হয়েছে। মাঠ ছেড়ে যান স্ট্রাইকার ফ্লোরিন ব্যালোগান। তার জায়গায় মাঠে নামেন রিকার্ডো পেপি। প্রথমার্ধে উরুগুয়েকেও চোট আঘাতে পড়তে হয়েছে। সেটি ছাপিয়েও পরিষ্কার সুযোগ তৈরিতে ব্যর্থ ছিল যুক্তরাষ্ট্র। যার ফল হিসেবে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের অর্জন ৯ পয়েন্ট। পানামার ৬। 

 

/এফআইআর/    
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান