ইকুয়েডর বনাম আর্জেন্টিনা ‘আরেকটি ফাইনাল’!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৪, ২১:০৫আপডেট : ০২ জুলাই ২০২৪, ২১:০৫

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা আবার কোপা আমেরিকারও বর্তমান শিরোপা জয়ী। চলতি কোপার আসরে দারুণ ফর্মে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর এই ম্যাচকে ‘আরেকটি ফাইনাল’ হিসেবে দেখছে।

রবিবার ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ এই ‘অসম লড়াই’ নিয়ে বেশ সতর্ক। গোলশূন্য ড্রয়ে গ্রুপ ম্যাচ শেষ করা দলটি মেক্সিকোর সমান চার পয়েন্ট পেলেও গোলব্যবধানে এগিয়ে থেকে সেরা আটে। ভেনেজুয়েলা হয়েছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। মেক্সিকোর সঙ্গে বিদায় নিয়েছে জ্যামাইকা।

আর্জেন্টিনা গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতে কোয়ার্টার ফাইনালে। এমনকি পেরুর বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই জিতে যায় তারা। এই শক্তিশালী দল নিয়ে ইকুয়েডর কোচ সানচেজের মন্তব্য, ‘আমরা জানি তারা প্রতিপক্ষ হিসেবে আমাদের চেয়ে অনেক এগিয়ে। কতটা কঠিন হতে যাচ্ছে এই লড়াই, জানা আছে।’

তবে ভালো কিছু করতে উজ্জীবিত তার দল, বললেন সানচেজ, ‘এটা আমাদের জন্য আরেকটি ফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি উচ্চ মনোবল নিয়ে প্রবল উজ্জীবিত থেকে আমাদের দল লড়তে যাচ্ছে। তারা ভালো ম্যাচ খেলতে চেষ্টা করবে।’

বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল সাতটায় হাউস্টনে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি জিততেই মাঠে নামবে সানচেজের শিষ্যরা, ‘আমাদের খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি তারা তাদের সেরাটা দিতে যাচ্ছে, যেভাবে তিন ম্যাচ খেলেছে। ম্যাচটা কঠিন হলেও এটা ১১ জনের বিপরীতে ১১ জনের খেলা। ম্যাচটা জেতার জন্য যা করার দরকার, আমরা তাই করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী