কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ০৯:০৬আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৯:৪৪

কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষার নামটি ছিল কলম্বিয়া। সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল। কলম্বিয়াও নিশ্চিত করেছে শেষ আট। আপাতদৃষ্টিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। কিন্তু কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ রানার্স আপ হয়েছে ব্রাজিল। তাতে নকআউটে শেষ আটে যৌথভাবে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে পেয়েছে তারা।  

অথচ গ্রুপসেরা হলেই উরুগুয়ের মতো দলকে এড়ানো যেত। ম্যাচের শুরুতেই ১২ মিনিটে রাফিনহার দর্শনীয় এক ফ্রি কিকে অগ্রগামিতা পায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে ৪৫+২ মিনিটে সমতা ফেরায় কলম্বিয়াও। ব্রাজিলের রক্ষণকে বোকা বানিয়ে গোলটি করেছেন ডানিয়েল মুনোজ। প্রথমার্ধটি ছিল পুরোপুরি উত্তেজনায় ভরপুর। হলুদ কার্ড বের হয়েছে ৪টি। ফাউলের সংখ্যাও ছিল ১৭!

কলম্বিয়া গ্রুপ ডি থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। কোয়ার্টার ফাইনালে তাদের অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামা। গ্রুপ রানার্স আপ ব্রাজিলের সামনে অগ্নিপরীক্ষা। শেষ আটে তারা গ্রুপ সি জয়ী উরুগুয়েকে পেয়েছে। 

২৫ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া যে ছেড়ে কথা বলবে না সেটা অনুমেয়ই ছিল। ক্যালিফোর্নিয়ায় ১২ মিনিটে রাফিনহার গোলের পর ১৫ মিনিটেই সমতাসূচক গোলটি পেয়ে যাচ্ছিল তারা। কিন্তু হামেস রদ্রিগেজের শট গিয়ে আঘাত করে ক্রসবারে। ভার রিভিউয়ে অফসাইডের ফাঁদে পড়ে ডাভিনসন সানচেজের গোল বাতিল হয়েছে প্রথমার্ধে। তার পর জন করদোবোর দুর্দান্ত থ্রু বল ধরে স্টপেজ টাইমে সমতা ফেরান মুনোজ। 

প্রথমার্ধে কলম্বিয়াকে তুলনামূলক গোছানো দল মনে হয়েছে। কিন্তু গোল পেতে অপেক্ষায় থাকতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। প্রথমার্ধের মাঝপথে আবার উত্তেজনা চরম মাত্রায় পৌঁছে। তখন ভেনেজুয়েলার রেফারি জেসুস ভ্যালেনজুয়েলাকে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত তিনটি হলুদ কার্ড বের করতে হয়েছে। কার্ড দেখেন কলম্বিয়ার মাচাদো, জেফারসন লারমা ও ব্রাজিলের হোয়াও গোমেস। 

ক্যালিফোর্নিয়ায় তীব্র গরমে দ্বিতীয়ার্ধেও উত্তাপ কোনও অংশে কমাতে দেয়নি দুই দল। বরং আক্রমণ-প্রতি আক্রমণে তারা খেলা জমিয়ে রাখে। যদিও কাঙ্ক্ষিত গোল পায়নি কেউ। বিশেষ করে রাফিনহা আবার ফ্রি কিক থেকে অসাধারণ একটি শট নিলেও সেটি অল্পের জন্য চলে যায় বাইরে। আন্দ্রেস পেরেইরাও লং রেঞ্জের শটে কলম্বিয়ান গোলকিপার কামিলো ভারগাসের পরীক্ষা নিয়েছিলেন। তার পরেও চরম দৃঢ়তা দেখিয়েছে কলম্বিয়ানরা। তাতে অপরাজিত থাকতে পেরেছে ২৬ ম্যাচ! 

আগের ম্যাচে আলো ছড়ানো ভিনিসিয়ুস এই ম্যাচের পুরোটা সময় খোলসবন্দি ছিলেন। কিন্তু হলুদ কার্ড পেয়েছেন প্রথমার্ধের ৭ মিনিটে। এর ফলে দ্বিতীয় হলুদ কার্ডে নিষেধাজ্ঞায় কোয়ার্টার ফাইনাল মিস করবেন তিনি!   

/এফআইআর/  
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী