হৃদয় দিয়ে খেলেই তুরস্কের এমন জয় 

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ১৬:০৪আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৬:০৪

গত মার্চেই তুরস্ককে ৬-১ ব্যবধানে হারিয়ে গোলের মালা পরিয়েছে অস্ট্রিয়া। এই অস্ট্রিয়া এবারের ইউরোতেও চমক দেখাচ্ছিল। পোল্যান্ড, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় শেষ ষোলোয়। কিন্তু নকআউটে এসে ইতিহাস গড়া এক জয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে তুরস্ক। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। 

এমন রোমাঞ্চ ছড়িয়েছে যে ফুটবল বিশেষজ্ঞদের কাছে চলতি আসরের সেরা ম্যাচের তকমা পেয়েছে দুই দলের লড়াই। তুরস্ক মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এগিয়ে গেছে। যা ইউরোর ইতিহাসে দ্রুততম দ্বিতীয় গোলের নজির। গোলটি করেছেন মেরিহ দেমিরাল। দ্বিতীয় গোলটিও তারই করা। অস্ট্রিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টায় একটি গোল শোধ দিলেও তাদের ২-১ স্কোরেই থামিয়ে দিয়েছে ভিনসেনজো মন্তেলার দল। ম্যাচের পর মন্তেলা জানালেন, অসাধারণ সেই জয়ের গল্প। কেউ হাল ছাড়ার পক্ষে ছিল না বলেই এমন জয় এসেছে, ‘কেউ হাল ছেড়ে দেয়নি। সবাই হৃদয়ের সব সবটুকু উজাড় করে খেলেছে। হেড কোচের জন্য এমন সব ম্যাচ থাকে, যেখানে দল হৃদয়ের পুরোটা দিতে পারলেই জেতা সম্ভব হয়।’

এই জয় জার্মানিতে বসবাসরত তুর্কি সমর্থকদেরও আনন্দ-উৎসবের উপলক্ষ এনে দিয়েছে। দেশটির পতাকা হাতে গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে জার্মানির বিভিন্ন শহরে উল্লাস করেছেন তারা। ম্যাচটা এতই নাটকীয়তায় ভরা ছিল যে, ইনজুরি টাইমের শেষ মুহূর্তে বাউমগার্টনার তুর্কি ডিফেন্সকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেড করেন দূরের পোস্ট লক্ষ্য করে। তুর্কি কিপার মার্ত অসাধারণ দক্ষতায় ম্যাচ জয়ী সেভ করে দলের জয় নিশ্চিত করেছেন। শটটা তিনি ঠেকাতে না পারলে ম্যাচ অতিরিক্ত সময়েই যেতো! মার্চের সেই লজ্জার হারের পর মধুর প্রতিশোধ নিতে পারায় তুরস্ক কোচ তাই তৃপ্ত, ‘আমি সেই অতীতটা পরিবর্তন করতে চেয়েছি। যদিও সেটা প্রীতি ম্যাচ ছিল। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে প্রীতি বলে কিছু নেই।’

গত দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া তুরস্ক এবার কোয়ার্টার ফাইনালে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। তুরস্কের প্রশংসা করে এই ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমি আজ ওদের হৃদয়টা দেখেছি। দেশটার এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে।’

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের