উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিয়ুসের জায়গায় এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৬:৩৫আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৬:৩৫

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে কাল মাঠে নামছে ব্রাজিল। রবিবার সকাল ৭টায় তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ১৫তমবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেলেসাওরা টুর্নামেন্টে যেমন নৈপুণ্য দেখিয়েছে, তাতে এই ম্যাচ তাদের জন্য কঠিন পরীক্ষার। তার ওপর, তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কার্ড নিষেধাজ্ঞায় পড়ায় হলুদ শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে আরও। এই ম্যাচে তাই ভিনির জায়গায় এন্দ্রিককে শুরুর একাদশে দেখা যেতে পারে। এমনটা নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এন্দ্রিককে নিয়ে দরিভাল জুনিয়র বলেছেন, ‘আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আরেকজন তরুণকেও পেয়েছি, যে সুযোগের অপেক্ষায়। আমার মনে হয় নিজেকে মেলে ধরার এটাই সেরা সুযোগ এন্দ্রিকের।’

১৭ বছর বয়সী এন্দ্রিক খুব শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত কোপার গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বদলি হিসেবে। আক্রমণে ভিনিসিয়ুস না থাকায় কিছু ভুল তাদের শুধরে নিতে হবে। যেহেতু গ্রুপ পর্বে দুটি ড্র হয়েছে সঙ্গী। দরিভালের মতে, ‘আমার মনে হয় এখন গোল করার সঠিক পথটা আমাদের পেতে হবে।’ 

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাকে প্রশ্ন করা হয়েছিল ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে তার কৌশলে পরিবর্তন আসবে কিনা। জবাবে উরুগুয়ে কোচ বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এটা ব্রাজিলের ওপর কোনও প্রভাব ফেলবে। ব্রাজিল এমন একটা দল যাদের ডান-বামে অনেক উইঙ্গার আছে। এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছে। ফলে ভিনির বদলি হিসেবে যাকে আনা হবে; খুব সহজে তাকে আমরা প্রতিরোধ করতে পারবো না।’  

/এফআইআর/       
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি