ইউরো সেমিফাইনালে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ০৩:৫০আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৫০

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চার দল উঠে গেছে সেমিফাইনালে। ইউরোর ইতিহাসে দ্বিতীয়বার তিনটি কোয়ার্টার ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়। শুক্রবার স্পেন ২-১ গোলে জার্মানিকে বিদায় করেছে অতিরিক্ত সময়ের খেলায়। গোলশূন্য স্কোরের পর টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে পর্তুগালকে বিদায় করেছে ফ্রান্স। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালও নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে। ১-১ গোলে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ইংল্যান্ড ৫-৩ গোলে জিতেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। আর এই পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস ঘুরে দাঁড়িয়ে তুরস্ককে হারিয়েছে ২-১ গোলে।

প্রথম সেমিফাইনাল হবে ফ্রান্স ও স্পেনের মধ্যে। আগামী ৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মিউনিখে মুখোমুখি হবে দুই দল। পরের দিন একই সময়ে ডর্টমুন্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।

স্পেনের সঙ্গে শেষবারের দেখায় জিতেছিল ফ্রান্স, ২০২১ সালের নেশনস লিগের ফাইনালে। ২০০৬ বিশ্বকাপ ও ২০০০ ইউরোতেও স্পেনকে বিদায় করেছিল ফরাসিরা। ১৯৮৪ সালের ইউরো ফাইনালেও তারা হারায় লা রোহাদের। মেজর টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে স্পেনের একমাত্র জয় ২০১২ ইউরোতে। জয়-পরাজয়ের পাল্লায় অবশ্য স্পেন এগিয়ে। ১৬ ম্যাচ জিতেছে তারা, হেরেছে ১৩টি। ড্র সাতবার।

এদিকে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের শেষ দেখা হয়েছিল ২০১৯ সালের জুনে। নেশনস লিগে ৩-১ গোলে থ্রি লায়নদের হারায় ডাচরা। দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ২২ বার। ইংল্যান্ড আছে পিছিয়ে। ৬ জয় তাদের, আর ৭টি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ডাচরা। ড্র ৯টি।

সেমিফাইনালের সূচি

৯ জুলাই- রাত একটা, স্পেন বনাম ফ্রান্স

১০ জুলাই- রাত একটা, নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী