ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে থাকছেন ঘুষ নিয়ে নিষিদ্ধ রেফারি!

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ০০:৩০আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৪২

ডর্টমুন্ডে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসের সেমিফাইনালের আগে আলোচনায় এসেছেন রেফারি। বুধবার এই ম্যাচের জন্য উয়েফা নিযুক্ত করেছে এমন এক রেফরিকে, যিনি ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন। ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জুড বেলিংহ্যাম তার সততা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

ইংল্যান্ড ও নেদারল্যান্ডনের ম্যাচে রেফারিং করবেন ফেলিক্স জোয়ায়ের, যিনি ২০০৫ সালে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। রবার্ট হয়জের নামের আরেক রেফারির কাছ থেকে ৩০০ ইউরো ঘুষ নিয়েছিলেন তিনি।

২০০৫ সালে একটি তদন্তে প্রমাণ পাওয়া যায়, আগের বছর মে মাসে ভারদার ব্রেমেন অ্যামেচারের বিপক্ষে আরেক জার্মান ক্লাব এসভি ভুপার্টালের পক্ষে সিদ্ধান্ত দিতে ঘুষ নিয়েছিলেন জোয়ায়ের।

২০২১ সালে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচেও ছিলেন জোয়ায়ের। ৩-২ গোলে হারের পর ডর্টমুন্ডের তৎকালীন খেলোয়াড় বেলিংহ্যাম ম্যাচ শেষে তাকে নিয়ে খোঁচা দেন। ওই ম্যাচে তার দলের পেনাল্টি প্রত্যাখ্যান করেন ওই রেফারি এবং বায়ার্নকে একটি পেনাল্টি দেন। বেলিংহ্যাম বলেছিলেন, ‘এই ম্যাচে অনেক সিদ্ধান্ত যাচাই করতে পারেন। জার্মানির সবচেয়ে বড় ম্যাচে এমন একজন রেফারি, যিনি আগে ম্যাচ ফিক্সড করেছিলেন। আপনি কী প্রত্যাশা করতে পারেন?’

ওই মন্তব্যের কারণে বেলিংহ্যামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। ইংলিশ মিডফিল্ডারের পাশে দাঁড়ান ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াখিম ওয়াজকে, ‘আসলে জুড তো মিথ্যা বলেনি, যদিও অনেক আগের ঘটনা। এমন বক্তব্য তার দেওয়া উচিত হয়নি, যদিও আমি অসত্য কিছু দেখছি না। এজন্য জুড কোনও পরিণতি ভোগ করবে, সেটা প্রত্যাশা করিনি।’

জোয়ায়ের গত মঙ্গলবার রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩-০ গোলে শেষ ষোলো জয়ের ম্যাচেও ছিলেন। তার নিযুক্তি নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি এফএ। ইংল্যান্ডের ডিফেন্ডার লুক শ বলেছেন, ‘রেফারি তো বাছাই করা হয়েই গেছে। আমাদের এখন তৈরি হতে হবে, ওদিকে মন দেওয়া যাবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ