কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১১:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৪৯

কোপা আমেরিকায় ব্যর্থ ছিল প্যারাগুয়ে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছে। দলটির বিবর্ণ পারফরম্যান্স মেনে নিতে পারেনি প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তাই দলটির কোচ দানিয়েল গারনেরোকে ছাঁটাই করেছে তারা। 

গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজয়ের পর দলটি সবচেয়ে বড় হারটি দেখে ব্রাজিলের বিপক্ষে। ভিনির জোড়ায় ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। কোস্টা রিকার কাছেও হারে ২-১ গোলে।

অথচ খুব বেশি দিন হয়নি দলটির দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী গারনেরো। সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে মাত্র ১০টি ম্যাচ ডাগআউট সামলেছেন। এই সময়ে তার দল ২টি ম্যাচই জিতেছে। ৫ গোল করতে পারলেও হজম করেছে ১৩টি!

প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি। তবে বিশ্বকাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। ১০ দলের বাছাইয়ে ৬ ম্যাচ শেষে এখন তাদের অবস্থান সাত নম্বরে। সামনে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ঘরের মাঠে প্রতিপক্ষ ব্রাজিল।   

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী