আর্জেন্টিনার সেমিফাইনাল কখন, দেখবেন কোথায়?

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ২২:৩৪আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২২:৩৪

কোপা আমেরিকায় অভিষেকেই বাজিমাত করেছে কানাডা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হারলেও সেমিফাইনালে আবার দেখা হচ্ছে দুই দলের। নিজেদের প্রথম আসরেই সেরা চারে ওঠার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না তারা। কানাডা কোচ জেসে মার্শ একে ডেভিড বনাম গোলিয়াথ ম্যাচ হিসেবে অভিহিত করেছেন। তবে ৪৮তম র‌্যাঙ্কিংয়ে থাকা দলটার জন্য কাজটা সহজ হবে না। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে গেছে কানাডা। নকআউটে উঠে তারা টাইব্রেকারে হারায় ভেনেজুয়েলাকে। আর্জেন্টিনার কাছে আরেকটি হার প্রত্যাশিত, কিন্তু ছেড়ে কথা বলবে না কানাডা।

মার্শ বলেছেন, ‘তারা (আর্জেন্টিনা) পাঁচ বছরে মাত্র দুইবার হেরেছে। মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় আছে। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদেরও সুযোগ আছে এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

গ্রুপে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে দিয়ে দুটো গোলই করিয়েছেন মেসি। আর্জেন্টিনার চার ম্যাচের মধ্যে তিনটিতে খেললেও এই আসরে কোনও গোল পাননি তিনি। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ৯০ মিনিট খেলেছেন। নিজেকে পুরোপুরি ফিট ঘোষণা দিয়েই কানাডার মুখোমুখি হচ্ছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে মেসি স্বরূপে ফিরবেন, প্রত্যাশা আর্জেন্টাইন ভক্তদের। ফাইনালের আগে তার নামের পাশে গোল দেখতে উদগ্রীব তারা। ইকুয়েডরের বিপক্ষে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে গোল উৎসবই হয়তো করতে চাইবে আলবিসেলেস্তেরা। কানাডার সঙ্গে প্রথম দেখায় ৫-০ গোলে জিতেছিল তারা। তারপর এই প্রতিযোগিতায় দিলো দুই গোল। নিঃসন্দেহে ফেভারিট হিসেবে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। কিন্তু দিনটা কানাডার হয়ে গেলে অঘটন ঘটতে আর কতক্ষণ!

মেসিদের ফাইনালে ওঠার মিশন শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী